• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বেসরকারি স্কুল-কলেজের সভাপতি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি কর্মকর্তা (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা (পঞ্চম গ্রেডের নিচে নয়) মনোয়নের বিধান সংবলিত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) এক রিটের শুনানি শেষে এ প্রজ্ঞাপনটি দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান। প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মেও রুল জারি করেন হাইকোর্ট।

অন্তর্বর্তীকালীন সরকার গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষান্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষন করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশোধনের আলোকে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির) হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

বুধবার রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান, উপরোক্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারী করেন। সেই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে উপরোক্ত সংশোধনের আলোকে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত করেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রাথমিকে পদোন্নতি ও নিয়োগ দ্রুত শেষের নির্দেশ
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষা জোরদারে ইউএপি ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: ভিওডি বাংলা
গবেষণা-উদ্ভাবনে নতুন দিগন্ত, ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত