• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়ল যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন পূরণের জন্য জনপ্রিয় ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে ২০২৬ সালে মোট ১৯টি দেশ আবেদন করতে পারবে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নভেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী, তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

নতুনভাবে কিউবা যুক্ত হয়েছে, বাকি দেশগুলো গত বছরও ডিভি লটারির জন্য অযোগ্য ছিল। মার্কিন কর্তৃপক্ষ জানায়, যেসব দেশের নাগরিকরা গত ৫ বছরে বেশি সংখ্যায় যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছেন, তারা সাধারণত এই প্রোগ্রামের জন্য যোগ্য হন না।

এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল এই বছর আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি মার্কিন যুক্তরাষ্ট্রে কম সংখ্যক অভিবাসী দেশগুলোর নাগরিকদের স্থায়ী বাসস্থানের সুযোগ দেয়। প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ৫৫ হাজার স্থায়ী ভিসা বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা