• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপির বন্ধু আছে, প্রভু নেই: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
দিনাজপুরে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘এবার নির্ভয়ে ভোট দেবেন। বিএনপির বন্ধু আছে, কিন্তু প্রভু নেই।’

বুধবার (২২ অক্টোবর) বিকালে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, ভবানীপুর মাদ্রাসা মাঠ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করতে অনেকে নানা কথা বলছে। কেউ বলছে—এই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলব—দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশের অধিকার একমাত্র হজরত মুহাম্মদ (সা.)-এর। তার বাইরে কারও কোনো সুপারিশের ক্ষমতা নেই।’

তিনি আরও বলেন, ‘যেদিন বিচার হবে, সেদিন কেউ কারও জন্য কিছুই করতে পারবে না। একমাত্র নিজের আমলই আল্লাহর রহমত পাওয়ার উপায়। এমনকি বাবা-মাও নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের উচিত নিজের আমল ও কর্মের দিকে মনোযোগ দেওয়া।’

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের