• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক'

আন্তর্জাতিক ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক', উদ্বেগ বাংলাদেশেও এটি বণিক বার্তার শিরোনাম। খবরে বলা হচ্ছে,ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা 'স্টারলিংক' এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রের নতুন অস্ত্র হয়ে উঠছে। মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন ও পূর্ব তিমুরে এ স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে গড়ে উঠেছে 'স্ক্যাম সিটি'।

যেগুলো রোমান্স স্ক্যাম (ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে টাকা হাতানো), বিনিয়োগ প্রতারণা বা পিগ-বাচারিং, অবৈধ অনলাইন জুয়া ও ক্রিপ্টো জালিয়াতি, মানি লন্ডারিং, মানব পাচার ও জোরপূর্বক শ্রম, মাদক পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়, অবৈধ ব্যাংকিংয়ের মতো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রযুক্তির এ অপব্যবহার এখন বাংলাদেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) গত বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ স্ক্যাম নেটওয়ার্কগুলো ১৮ থেকে ৩৭ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।

সংস্থাটি গত ১২ সেপ্টেম্বর এক সতর্কবার্তায় জানায়, বাড়তি মিডিয়া নজরদারি ও আইন প্রয়োগের চাপে প্রতারক চক্রগুলো ঘাঁটি গাড়ছে পূর্ব তিমুরসহ অন্যান্য দেশে।

বাংলাদেশে সাইবার নিরাপত্তা বা অনলাইন প্রতারণার শঙ্কা প্রকাশ করে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। সতর্কতা হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তি সক্ষমতা বাড়ানো ও স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন স্থাপনের ওপর জোর দিয়েছেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা