• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রবাসীরা এবার জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়: ইকবাল

পাবনা প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৮:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন বলেছেন, ‌'প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কারণ জামায়াতে ইসলামীর হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন তারা। ৫৪ বছরের ইতিহাসে এবার বিদেশীদের কল্পনা যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে। আগামী নির্বাচনের আগেই তারা ছুটি নিয়ে দেশে আসবেন। আর যারা ভিসা জটিলতায় দেশে আসতে পারবেন না তারা সরকারের বিশেষ সিস্টেমে ভোট দিবে ওখানে থেকে।'

‎বুধবার (২২ অক্টোবর) বিকালে পাবনার আতাইকুলা কলেজ মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎এক সপ্তাহের বেশি সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের কাছে ভোটের প্রচার-প্রচারণা শেষে বুধবার দেশে ফিরেছেন মাওলানা ইকবাল হুসাইন।

পাবনায় আসার আগে তাকে বরণ করতে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন আতাইকুলা কলেজ মাঠে। পরে সেখান থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাবনা টার্মিনাল দিয়ে শহরের আব্দুল হামিদ রোড ও গাছপাড়া মোড় হয়ে দারুল আমান ট্রাস্টের গেটে গিয়ে শেষ হয়।  

‎এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, পাবনা পৌর আমির আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার