• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পি.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।

তিনি বলেন, শরীরকে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তোলে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি জানান, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।

তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।”

প্রধান উপদেষ্টা প্রতিযোগিতার সাফল্য কামনা করে অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা জানান।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে