• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

প্রসূতি ও স্ত্রীরোগে সার্জারির ঝুঁকি: মূত্রথলী ও মূত্রনালী ক্ষতির আশঙ্কা - ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পি.এম.
ডা. রফিক। ছবি: ভিওডি বাংলা
ডা. রফিক। ছবি: ভিওডি বাংলা

রেডিসন ব্লু চট্টগ্রামের মেজবান হলে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB) আয়োজিত "Safe Hands, Safe Outcome: Avoiding Surgical Injuries in Women" শিরোনামে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডাঃ ফিরোজা বেগম ও অধ্যাপক ডাঃ কামরুন্নেসা রুনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মির্জা মোঃ আসাদুজ্জামান রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডাঃ মুসাররাত সুলতানা সুমি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ জিনাত আরা চৌধুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম ও ডাঃ ফাহমিদা ইসলাম চৌধুরি।

ডাঃ রফিক "Tips and Tricks to tackle common injury to urinary tract in Gynae & Obstetric surgery" শিরোনামে একটি বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রসূতি ও স্ত্রীরোগের বিভিন্ন সার্জারির সময় কিভাবে মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তীতে রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ সময় তিনি আরও উল্লেখ করেন, কী কী পদ্ধতি অবলম্বন করলে এবং কিভাবে সচেতনভাবে কাজ করলে মূত্রনালী ও মূত্রথলীর এই ক্ষত ৫০% পর্যন্ত কমানো সম্ভব হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুর রব।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ জরুরি নির্দেশনা
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর