• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ:

শেখ হাসিনার মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৯ এ.এম.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ছবি সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ  বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘোষণা হতে পারে। এটি তাঁর বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউশন পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মামলায় অন্য দুই অভিযুক্ত হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও পরবর্তীতে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম। অপরদিকে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

যুক্তিতর্ক শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং রায়ের দিন ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। তিনি বলেন, রাজসাক্ষীর জবানবন্দিতে “ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার” হয়েছে বলে প্রসিকিউশন মনে করে।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল নিজেদের জন্য আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিযুক্ত করে।

আসামিপক্ষের আইনজীবী যুক্তিতে বলেন, “যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবি কেন্দ্রিক ছিল, ততক্ষণ তা বৈধ ছিল। তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ।”

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তাদের খালাস দেওয়া উচিত।

উল্লেখ্য, এই মামলায় ২০২৫ সালের ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে বিচার শুরু করে। পরে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।

এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে- আওয়ামী লীগের শাসনামলে গুম ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলা
ও ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড সংক্রান্ত মামলা।

গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। বর্তমানে দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগের বিচার চলছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের