• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে বদলানো সম্ভব নয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশে গত ১৫ বছরে প্রশাসনে দলীয়করণ হয়েছে। সরকারি কর্মকর্তা ও স্কুল শিক্ষকদের মাধ্যমে দেশের কর্মকাণ্ড পরিচালনা সহজ নয়। অনেকেই সরকারের চাপের কারণে অন্যায় করতে বাধ্য হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত হয়েছে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের।  

সাক্ষাতের পর মঈন খান বলেন, “বিগত তিনটি নির্বাচনের প্রক্রিয়া প্রহসনের মাত্রা পেয়েছিল। যারা প্রশাসনে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল, তারাই এর জন্য দায়ী। ১৫ বছরের কর্মকর্তাদের ১৫ মাসে বদলানো সম্ভব নয়। আমরা ইসিকে সচেতন করেছি যেন বিতর্কিত কর্মকর্তারা আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন।”

তিনি আরও বলেন, সাধারণ নির্বাচন এক দিনে ৩০০ কেন্দ্র এবং ৪২ হাজার ভোটকেন্দ্রের মাধ্যমে সুষ্ঠু ভাবে পরিচালনা করা হয়। সরকার এখানে প্রভাব বিস্তার করতে চায়। ভোটে ১০ লাখ লোকের প্রয়োজন হয়, যারা সিভিল, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসে। বিগত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।

মঈন খান সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশন যেন একটি উদাহরণ তৈরি করতে পারে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের