• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৌদিতে নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শায়খ সালেহ আল-ফাওযান-ছবি সংগৃহীত

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন ফাওযান আল-ফাওযান। মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ তাকে এ পদে নিয়োগ দেন।

প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশে ২২ অক্টোবর রাজকীয় আদেশে নিয়োগ ঘোষণা করা হয়। তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

রাজকীয় আদেশ অনুযায়ী, শায়খ আল-ফাওযান সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান ও ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

১৯৩৫ সালে কাসিম অঞ্চলের আশ-শিমাসিয়াহতে জন্মগ্রহণ করা শায়খ ফাওযান ইসলামী ফিকহ, আকিদা ও ফতোয়া বিষয়ে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক। তিনি সৌদি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান “নূর আলা আল-দার্ব”-এ নিয়মিত আলোচক হিসেবে জনমনে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

শায়খ সালেহ আল-ফাওযানের নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান