• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ফিরলেন বাবর আজম, পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পি.এম.
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। সংগৃহীত ছবি

অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়া কাপের দল থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়। প্রায় ১০ মাস পর আবারও ছোট ফরম্যাটের দলে ফিরলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

পিসিবি ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেতৃত্বে থাকছেন সালমান আলি আগা। যদিও তার নেতৃত্ব নিয়ে গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তাকেই অধিনায়ক হিসেবে রাখছে বোর্ড। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে (১৬ সদস্য) প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন আবদুল সামাদ ও নাসিম শাহ। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার উসমান তারিক।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এরপর ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এরপর ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আগা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে