• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বন্ধু বন্ধু ভোট করব, যে নির্বাচিত হবে মেনে নেব: জয়নুল

নোয়াখালী প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি-সংগৃহীত

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যতই উসকানি দেওয়া হোক আমরা ২০০১ সালে (জামায়াত-বিএনপি) বন্ধু ছিলাম। এখনো বন্ধু। বন্ধু বন্ধু ভোট করব- এই রায় সবাই মেনে নেব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তা’মীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন বলেন, প্রফেসর ইউনূস সরকারের সময়ে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব ফয়সালা হয়ে যাবে। কারণ এখন হাসিনা নেই, আওয়ামী লীগের সেই পাণ্ডারাও নেই। যারা মাদ্রাসা শিক্ষককে জোর করে দল করতে বাধ্য করেছে তারাও নেই। তাই একটা নির্বাচন এ দেশে হবে। কে হবেন কে হবেন না, আল্লাহ যার কপালে নির্ধারণ করে রেখেছেন সেই হবে।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, যারা আপনাদের নেতাদের ফাঁসি দিয়েছে তারা আমার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আয়না ঘরে নিয়ে গুলি করে হত্যা করছে। তাদের আর আমাদের রাজনৈতিক মতাদর্শ দুই রকম হতে পারে তাতে কিছু আসে না।

মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল আজিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মনির আহম্মেদ, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী