• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদের বাস্তবায়ন কোনো ভাগ–বাটোয়ারার বিষয় নয় : আখতার

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তাদের দল (এনসিপি) ভুল পথে গেলে সঠিক পথ দেখানোর দায়িত্ব ছাত্রদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে এক সভায় এ কথা বলেন তিনি। 

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্র, তাদের পুনর্বাসিত হওয়ার আর সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসগুলোতে গণরুম-গেস্টরুম কালচারের বিরুদ্ধে কাজ করতে হবে। আর কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের তাবেদারি করতে না পারে–সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশের জন্য মানুষ জীবন দিয়েছে, গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করে দায় শোধ করতে হবে সরকারের।’

এনসিপির এই নেতা বলেন, ‘অনেক বড় দল ঐকমত্য কমিশনের আলোচনায় সব বিষয়ে একমত হতে চায়নি। যুক্তি তর্কের মাধ্যমে মূল প্রস্তাবগুলোতেও একমত হওয়া যায়নি।’

এনসিপি সদস্যসচিব আরও বলেন, ‘জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দিতে চায় না সনদের খসড়া মানুষের কাছে পরিষ্কার করতে হবে। বড় একটি দলের প্রভাবে আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা করেছে সরকার। পথরেখা তৈরি ও আইনি ভিত্তি ছাড়া এনসিপি এতে একমত হবে না। একবার স্বাক্ষর হয়ে গেলে ৯০ এর মতো প্রতারণা করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন কোনো ভাগ–বাটোয়ারার বিষয় নয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের