• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা ‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!

ঘুরতে এসে সকালেই সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এ.এম.
যাত্রীবাহী বাস-দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ গেছে এক মা ও তার মেয়ের।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে রওনা দেন। শান্তিগঞ্জে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে। বাসের নিচে চাপা পড়া নিহতদের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী