• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৫ এ.এম.
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড-ছবি সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই লড়াই। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় (২৪ শুক্রবার) সন্ধ্যা ৬টায়। 

স্কোয়াডে পরিবর্তন

নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার- শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। ফলে স্কোয়াডের সদস্যসংখ্যা ১৫ থেকে কমে দাঁড়িয়েছে ১৪ জনে।

২৬ বছর বয়সী জোসেফ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই কাঁধে ইনজুরিতে পড়েন। এরপরও বাংলাদেশ সফরের জন্য আশাবাদী ছিলেন, কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় ছিটকে যান সব ফরম্যাট থেকেই। অন্যদিকে বাঁ-হাতি পেসার ব্লেডস ‘লোয়ার ব্যাক ফ্র্যাকচার’-এর কারণে শুধু বাংলাদেশ নয়, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়েছেন। তিনি নিজ দেশে ফিটনেস পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

দু’জনের ইনজুরির পর ওয়ানডে স্কোয়াডে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে যুক্ত করা হয়েছিল, যারা আছেন টি-টোয়েন্টি স্কোয়াডেও। এবার যুক্ত হলেন স্পিনার খারি পিয়েরে, যিনি ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

২৭ অক্টোবর-প্রথম টি-টোয়েন্টি, ২৯ অক্টোবর -দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩১ অক্টোবর-তৃতীয় টি-টোয়েন্টি, স্থান: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম ও সময়: সন্ধ্যা ৬টা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার