• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভুয়া: এনসিপির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন উঠেছে-এমন খবর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরের বরাতে বলা হয়, দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গেই আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধনসংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন উইংয়ের কাজ তদারকি করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ গুজব।”

একইভাবে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতেই ফেসবুকে এক পোস্টে লেখেন, “কনফার্ম করছি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

দলীয় সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন এবং কোনো ধরনের পদত্যাগপত্র দলের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের