• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এ.এম.
১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল-ছবি সংগৃহীত

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে, যেখানে প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। নারী ফুটবল দলের ক্ষেত্রে, বাংলাদেশ ও থাইল্যান্ডের মুখোমুখি খেলায় এবার হবে দ্বিতীয়বার। আগে একমাত্র ম্যাচ হয়েছিল ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে, যেখানে বাংলাদেশ ৯-০ গোলে হেরে গিয়েছিল।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে। 

সেই ম্যাচে খেলা কেউ এখনকার দলে নেই, সাবিনা খাতুনকেও ডাকেননি কোচ পিটার বাটলার। এক দশক পর বাংলাদেশের নারী দল অনেকটাই পরিবর্তিত। এখন তারা এশিয়া কাপ খেলতে যাওয়া একটি পূর্ণাঙ্গ দল।

নারী ফুটবল বিশ্বর‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে; থাইল্যান্ড ৫৩তম অবস্থানে এবং বাংলাদেশ ১০৪। প্রথম প্রীতি ম্যাচটি আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা বলেছেন, “ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমি নিজের সেরাটা দিতে চাই। জয়ই সবার লক্ষ্য।” গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, “ব্যাংককে আমাদের দুর্বল এবং প্রতিপক্ষের শক্তির দিকে কাজ করছি। চেষ্টা করছি মেয়েদের সর্বোচ্চটা নিতে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার