• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

৫শ’ বছর পর প্রার্থনায় অংশ নিলেন পোপ ও ব্রিটিশ রাজা

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পি.এম.
সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় এবং পোপ লিও যৌথ প্রার্থনায় অংশ নিলেন-পাঁচ শতাব্দী আগের ধর্মীয় বিভেদের অবসান প্রতীক হিসেবে ইভেন্টটি দেখছেন ইতিহাসবিদরা- ছবি সংগৃহীত
সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় এবং পোপ লিও যৌথ প্রার্থনায় অংশ নিলেন-পাঁচ শতাব্দী আগের ধর্মীয় বিভেদের অবসান প্রতীক হিসেবে ইভেন্টটি দেখছেন ইতিহাসবিদরা- ছবি সংগৃহীত

প্রায় ৫০০ বছর পর প্রথমবারের মতো কোনো ইংরেজ রাজা ও ক্যাথলিক পোপ একসঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় ও পোপ লিও যৌথভাবে প্রার্থনা করেন।

১৫৩৪ সালে রাজা হেনরি অষ্টমের সময় রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই ধরনের যৌথ প্রার্থনা আর হয়নি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রার্থনার সময় চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক হিসেবে রাজা চার্লস পোপের বাম পাশে বেদির কাছে বসেন। প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও ও অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কটরেল। এতে অংশ নেয় সিস্টিন চ্যাপেলের কয়ার ও রাজ পরিবারের দুই কয়ার দল।

এর আগে রাজা চার্লস শেষ তিন পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোপ জন পল দ্বিতীয় ও বেনেডিক্ট ষোড়শ ব্রিটেন সফরও করেছিলেন, তবে যৌথ প্রার্থনা কখনও হয়নি।

রাজা চার্লসের ভ্যাটিকান সফরকে ক্যাথলিক ও অ্যাংলিকান চার্চের সম্পর্কোন্নয়নের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। রানী কামিলাসহ এই সফর দুই চার্চের পাঁচ শতাব্দী আগের বিভেদের ক্ষত নিরাময়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবির ধর্মতত্ত্ববিদ রেভারেন্ড জেমস হকি বলেন, “সিস্টিন চ্যাপেলের মতো অসাধারণ স্থানে এই মুহূর্তটি ইতিহাসের এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। এক প্রজন্ম আগেও এটা কল্পনার বাইরে ছিল।”

উল্লেখ্য, ১৫৩৪ সালে পোপ ক্লেমেন্ট সপ্তম রাজা হেনরি অষ্টমের বিবাহ বাতিলের অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর ফলে ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়। হেনরির পুরুষ উত্তরাধিকারীর আকাঙ্ক্ষা ও গির্জার সম্পত্তি দখলের ইচ্ছা ছিল বিভেদের প্রধান কারণ। পরে হেনরির দুই কন্যা মেরি ও এলিজাবেথের শাসনামলে দেশজুড়ে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতে শত শত মানুষ প্রাণ হারায়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ
কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা
মার্কিন হামলার জবাব কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলা