• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ভাইফোঁটার সকালে তুমুল ব্যস্ত ঐন্দ্রিলা, অপরাজিতা!

বিনোদন ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতি বছর দক্ষিণ কলকাতার একটি বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আয়োজন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই দেখা যায় টলিপাড়ার প্রায় সব নায়িকাকে।

ভাইফোঁটায় অরূপ বিশ্বাসের কাছে প্রতি বছরেই ভিড় জমান টলিপাড়ার নায়িকারা। সেই তালিকায় বাদ নেই কেউই। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে সায়নী ঘোষ, সৌমিতৃষা কুণ্ডু, ঐন্দ্রিলা সেন, অপরাজিতা আঢ্য— এসেছিলেন অনেকেই। ‘দাদা’ অরূপকে ফোঁটা দিতে এসে কী বললেন ঐন্দ্রিলা এবং অপরাজিতা?

বাড়িতেও তাঁদের ভাইফোঁটার আয়োজন হয়েছে। সকাল থেকে তাই ব্যস্ততার শেষ নেই। ঐন্দ্রিলা বললেন, “আজ তো বোনেদের দিন! তাই না অপাদি?” সঙ্গে সঙ্গে অভিনেত্রীও সায় দিলেন ঐন্দ্রিলার কথায়। অনেক দিন পরে জনসমক্ষে সৌমিতৃষাকে দেখে খুশি অনুরাগীরা। প্রতি বছরই দক্ষিণ কলকাতার এক বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আয়োজন করেন মন্ত্রী অরূপ। বৃদ্ধাশ্রমের বয়স্কদের সঙ্গে বিশেষ সময় কাটান টলি-নায়িকারা। বয়স্ক দিদারাও অভিনেত্রীদের মধ্যে নিজেদের মেয়ে, নাতনিদের খুঁজে পান।

হাসিমুখে ভাইফোঁটা নিচ্ছেন, কিন্তু তাঁর ‘যন্ত্রণা’ চোখ এড়াল না অনুরাগীদের! আচমকা দেবের পায়ে কী হল?

এই বছরও তার অন্যথা হয়নি। নুসরত জাহান থেকে কৌশানী মুখোপাধ্যায়েরা একে একে সবাই এসেছিলেন। সকলের মাঝে গান ধরেছিলন সায়নী। তাঁর গান শুনে খুশি প্রত্যেকেই। সেই তালে পা মেলানোর সুযোগ হাতছাড়া করলেন না সৌমিতৃষা। সঙ্গ দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। ভাইফোঁটার দিনে নায়িকাদের বিশেষ ভিডিয়োগুলো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রিয় নায়িকাদের অন্যভাবে দেখে খুশি অনুরাগীরাও।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা