• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকার না হয় শক্তিশালী বিরোধী দল হবো: সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১০ পি.এম.
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে সরকার গঠন না করলে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না। এনসিপি ৪৬ নম্বর দল নয়—আমরা বিকল্প শক্তি হিসেবে উঠে আসব।”

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, অল্প কয়েক দিনের মধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হবে। তিনি বলেন, “থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে নয়—সংশ্লিষ্ট শাখার সভা করেই কমিটি গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “নভেম্বরের মধ্যে সংগঠন কাঠামো শক্তিশালী করতে পারলে এনসিপি হবে আগামী নির্বাচনে দুটি বড় শক্তির একটি দল। কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে দুই বছরের মধ্যেই এনসিপি দেশের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

আহ্বায়ক ও সদস্য সচিব নিয়োগে বয়সসীমা নির্ধারণের কথাও জানান তিনি।
তার মতে, জেলা ও থানা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে ৪০ বছরের বেশি এবং সদস্য সচিবের বয়স অন্তত ৩৫ বছর।

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগের পদবিধারী বা জুলাই আন্দোলনবিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। ইমেজ খারাপ বা পদের অপব্যবহারকারী কাউকে দলে নেয়া হবে না। প্রয়োজনে ফ্যাক্টচেক করা হবে।”

তিনি আরও বলেন, “অন্য দলের ক্লিন ইমেজধারীরা এনসিপিতে যোগ দিতে পারবেন, তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের