• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শাহবাগে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পি.এম.
এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষে ইউসুফ নামে এক কর্মী আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের কয়েকজন কর্মীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা ধীরে ধীরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সূত্র জানায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুর এলাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন।
বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার নেতা রিয়ান-এর কাছে পৌঁছায়। অভিযোগ, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন কিন্তু তা ফেরত দেননি, বরং পরে তাদের আটকে রাখার চেষ্টা করেন।

এ ঘটনার জেরেই শুক্রবার কনভেনশন হলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সংবাদমাধ্যমকে বলেন,
“সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়।”

তিনি আরও বলেন, “যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি আসলে দুই কর্মীর পুরোনো ব্যক্তিগত লেনদেনের দ্বন্দ্ব নিয়ে, দলের কোনও বিষয় নয়।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের