• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আজ তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে আজ সকাল ৯ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর সহায়তায় বিমানটি তাদের বাংলাদেশে পৌঁছে দিয়েছে।

ফিরে আসার বেশিরভাগ ব্যক্তি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়েছিল। তারা মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিল। তাদের অনেকেই পরে লিবিয়ায় পাচার নেটওয়ার্ক এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা অপহরণ ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছে।

ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ ও সহায়তার জন্য বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইওএম প্রতিজন প্রত্যাবর্তনকারীকে আগমনের সময় ভ্রমণ ভাতা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেয়।

অনিয়মিত অভিবাসন এবং মানব পাচারের বিপদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যাবর্তনকারীদের তাদের অভিজ্ঞতা অন্যদের জানানোর আহ্বান জানানো হয়।

লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, আইওএম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ চলছে।

সরকারি কর্মকর্তারা জানান, পাচার রোধ করতে এবং বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশে কর্মসংস্থানের নিরাপদ, আইনি পথ প্রদানের জন্য লিবিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধির চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার