• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আ’লীগ নেতার ভাগ্নের

ব্যবসার ভাগ নিতে দর-কষাকষি, এনসিপি নেত্রীর অডিও ফাঁস

চট্টগ্রাম প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৫ পি.এম.
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা। সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওটিতে ব্যবসার ভাগাভাগি ও টেন্ডার বণ্টন নিয়ে দর-কষাকষি করতে শোনা যায় এনসিপি নেত্রীকে।

অডিওতে মিশমাকে বলতে শোনা যায়,
“টেন্ডার তো একদিকে না, টেন্ডার হাজার রকমের হতে পারে। এখন কোন ধরনের কাজ এক্সাক্টলি আপনি করছেন, কোনগুলো আটকে আছে, সেটা জানলে আমি বলতে পারব কিভাবে আগাবো। সেটা পার্টনারশিপে, নাকি ফিফটি-ফিফটি, যেভাবেই হোক।”

জবাবে ওই ব্যবসায়ী বলেন,
“আপনি আসলে কী রকম চাচ্ছেন? মানে প্রফিট কী রকম চাচ্ছেন, আপনি খুলে বলেন। আমি আপনার ভাইয়ের মতো। আপনি আমার ব্যবসাটা টিকিয়ে রাখলে কোটি কোটি টাকার ক্ষতি থেকে বাঁচব।”

এর পরিপ্রেক্ষিতে মিশমা বলেন,
“এখন টেন্ডার কি আপনার হাতে নাই? চলমান নাই?”
উত্তরে ব্যবসায়ী জানান,
“টেন্ডার আমার হাতে আছে, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না এনসিপির নেতাকর্মীদের কারণে।”

তখন মিশমা বলেন,
“আমাদের অনেকেই আছে, অনেকভাবে কাজ করছে। এটা এড়ানো যায় না, সবাই সবদিকেই কাজ করছে।”

সূত্র জানায়, এর আগেও সাগুফতা বুশরা মিশমাকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল।
চট্টগ্রামে ছাত্রলীগের বিতর্কিত নেতাদের পুনর্বাসনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এছাড়া চট্টগ্রাম বন্দরে তার ঘনিষ্ঠ এক অনুসারীর চাঁদাবাজির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বন্দর এলাকার অন্দরমহলেও মিশমাকে বিভিন্ন সময় দেখা গেছে, যা নিয়েও প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাগুফতা বুশরা মিশমা বলেন,
“এই অডিও আমাদের কেউ করাচ্ছে। আমি নিশ্চিত দলের ভেতর থেকেই কেউ আমার বিরুদ্ধে কাজ করছে। যদি তার নাম জানতে পারি, আমি ব্যবস্থা নেব।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার