• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাকুন্দিয়ায় অভিযানে দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০১:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করেন তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার। তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার