• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সম্পর্ক নিয়ে খোলামেলা রাশমিকা মন্দানা

বিনোদন ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৫ পি.এম.
রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। সংগৃহীত ছবি

ভারতীয় দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে চলচ্চিত্র দুনিয়ায়। শোনা যাচ্ছে, গোপনেই নাকি বাগদান সম্পন্ন করেছেন এই জনপ্রিয় জুটি। এমনকি দীপাবলি উৎসবও একসঙ্গে উদ্‌যাপন করেছেন তারা।

এমন গুঞ্জনের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা মন্দানা।

তিনি বলেন, “সম্পর্কে বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে— কোথায় যাব, কার সঙ্গে কথা বলব, কার সঙ্গে নয়— এসব নিয়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে দু’পক্ষই সমস্যায় পড়ে।”

রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা।

জীবনসঙ্গীর মধ্যে কেমন গুণ চান, এমন প্রশ্নে রাশমিকা বলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে সে যেন আমার পাশে থাকে। তার সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি।”

তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে— যার মনে দয়া-মায়া, সম্মান ও যত্ন থাকবে। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।”

২০১৮ সাল থেকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও প্রকাশ্যে কেউই তা স্বীকার করেননি। বলিউড সূত্রের দাবি, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’