• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অডিও ফাঁসে প্রেমের গুঞ্জনে ববি

বিনোদন ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
অভিনেত্রী ইয়ামিন হক ববি। সংগৃহীত ছবি

দীর্ঘদিন সিনেমা ও ব্যক্তিগত জীবন— দুই দিকেই আলোচনার বাইরে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। অবশেষে আবারও আলোচনায় এলেন তিনি, তবে সিনেমা নয়— ব্যক্তিগত বিষয়েই শিরোনাম হলেন।

সম্প্রতি ফাঁস হয়েছে ববির সঙ্গে এক চলচ্চিত্র প্রযোজকের কথোপকথনের অডিও। এতে শোনা যায়, ববি ও প্রযোজক মির্জা আবুল বাশারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ আলাপচারিতা। কথোপকথনে প্রেমের টানাপোড়েন ও মান-অভিমানও স্পষ্ট।

অভিনেত্রী ইয়ামিন হক ববি।

এর আগেই পরিচালক সাকিব সনেটের সঙ্গে ববির সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল। নতুন করে বাশারের সঙ্গে কথোপকথন ফাঁস হওয়ায় তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

অডিওতে ববিকে একাধিকবার বলতে শোনা যায় যে, তিনি বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’। তবে একই সঙ্গে অভিযোগও আনেন— সম্পর্কের কিছু বিষয়ে তিনি হতাশ।

বিতর্কের মুখে ববি দাবি করেছেন, ফাঁস হওয়া অডিওটি পুরনো এবং সম্পাদিত। তার ভাষায়, “এসব কথাবার্তা দুই-তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এগুলো ফেসবুকে প্রকাশ করেছে।”

তবে কে বা কারা এই অডিও ফাঁস করেছে, তা স্পষ্ট করেননি নায়িকা। ফলে গুঞ্জন থামছে না— এই ‘অহেতুক ঝামেলার’ পেছনে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের হাত আছে?

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’