• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি - সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না। তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়।

তথ্য উপদেষ্টা বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়। অথচ তারা এ অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি।
 
তিনি জানান, নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে।
 
এ সময় তিনি আরও জানান, মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী