• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এল ক্লাসিকোর আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। সংগৃহীত ছবি

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে ছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে নতুন করে ধাক্কা খাওয়ায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে রবিবারের এল ক্লাসিকোতে মাঠে নামতে পারছেন না তিনি। খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।

২৮ বছর বয়সী রাফিনিয়া গত ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে চোট পান। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। এ সপ্তাহে অনুশীলনে ফিরলেও শুক্রবারের সেশনে আবারও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন, ফলে ফের ইনজুরির তালিকায় নাম লেখাতে হয়েছে তাকে।

সূত্র জানায়, তার ফেরার সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রাফিনিয়াকে। শুরুতে ধারণা করা হয়েছিল, তিনি তিন সপ্তাহের মধ্যে ফিরবেন, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুরোপুরি ফিট নন এখনো।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনা মুখোমুখি হবে এলচে, ক্লাব ব্রুগা ও সেল্টা ভিগোর। এই তিন ম্যাচেও রাফিনিয়াকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।

এল ক্লাসিকো থেকে রাফিনিয়ার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন— মার্ক-আন্দ্রে টার স্টেগেন, হোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো এবং রবের্ত লেভানডোভস্কি। এছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে রিয়াল মাদ্রিদ দুই পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সার চেয়ে। গত মৌসুমে অবশ্য চারবারের সাক্ষাতেই জয় পেয়েছিল কাতালানরা।

বার্সার জন্য আরও দুঃসংবাদ— কোচ হান্সি ফ্লিক এল ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দিতে পারবেন না। জিরোনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা তার আপিল শুক্রবার স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালত খারিজ করেছে। ফলে বার্নাব্যুতে স্ট্যান্ড থেকেই খেলা দেখতে হবে তাকে।

শনিবারের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন না ফ্লিক; তার জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হবেন সহকারী কোচ মার্কাস সর্গ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার