• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। পুলিশের এ কর্মকর্তা জানান, আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ বিষয়ে পুলিশ পরে বিস্তারিত জানাবে।

ওসি মনিরুল বলেন, একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী