• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আবু বাকের মজুমদারকে ককটেল হামলার অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পি.এম.
এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত (২৫ অক্টোবর) আবু বাকের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কিছুক্ষণ আগে, রাত ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।”

জাতীয় ছাত্রশক্তি সম্প্রতি বিলুপ্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) স্থানান্তরিত হয়ে গঠিত হয়েছে। সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করাই এই নতুন নামের ঘোষণা দেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার সময় থেকেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু বাকের মজুমদার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের