• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান

বিনোদন ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ০৭:০২ পি.এম.
বলিউড সুপারস্টার সালমান খান সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করায় এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানায়, রিয়াদে আয়োজিত ‘জয় ফোরাম ২০২৫’-এ সালমান খান, শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনার সময় সালমান বলেন,

‘এখন যদি এখানে কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম ছবিও শত কোটি রুপি আয় করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান—সব জায়গা থেকে মানুষ এসেছে।’

এই মন্তব্যের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের অভিযোগ, সালমান বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন—যা পাকিস্তানের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়।

পরে দেশটির কর্তৃপক্ষ সালমান খানের নাম ‘সিডিউল-৪’ তালিকায় যুক্ত করে। পাকিস্তানের ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তৈরি এই তালিকায় সাধারণত ‘ব্ল্যাকলিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয় নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের।

এদিকে, ভারতের সামাজিক মাধ্যমে এ নিয়ে বিভক্ত মতামত দেখা দিয়েছে। অনেকেই মনে করেন, সালমানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং তার মন্তব্যের উদ্দেশ্য ছিল কেবল অঞ্চলের বৈচিত্র্য তুলে ধরা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’