• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আফগানিস্তান সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পি.এম.
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা।সংগৃহীত ছবি

চলতি মাসেই আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার (২৬ অক্টোবর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে আজিজুল হাকিম তামিম নেতৃত্ব দেবেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে, আর সহ–অধিনায়কের দায়িত্বে থাকছেন জাওয়াদ আবরার।

সিরিজটি শুরু হবে ২৮ অক্টোবর, আর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৩১ অক্টোবর বগুড়ায়। সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে বগুড়ায়। এরপর দুই দল যাবে রাজশাহীতে, যেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তিন ম্যাচ।

বাংলাদেশ দল ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ করেছে, আর এই সিরিজকে তারা আগামী বছরের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে।

অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার