• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

অ্যাথলেটের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক    ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১১ পি.এম.
মার্শাল আর্ট কোচ রোহিণী কালাম। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়ি থেকে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে দিওয়াস জেলার রাধাগঞ্জের অর্জুন নগরে। রোববার (২৬ অক্টোবর) সকালে রোহিণীর বোন রোশনি তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চাকরি ও ব্যক্তিগত জীবনের চাপে ভুগছিলেন রোহিণী। বোন রোশনি বলেন, চাকরি নিয়ে সে চিন্তায় ছিল। সহকর্মী ও স্কুলের প্রিন্সিপালও তাকে বিরক্ত করতেন। ফোনে তার কথা বলার ধরনেও হতাশার ছাপ ছিল।

রোহিণীর বাবা জানিয়েছেন, তিনি পাঁচ ভাইবোনের মধ্যে বড়। একাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মেয়েটি। আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল তার। গত দুই বছর ধরে ‘বিক্রম পুরস্কার’-এর জন্য চেষ্টা করেও মনোনয়ন পাননি। প্রায় পাঁচ মাস আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।

২০০৭ সালে রোহিণী কালাম জুজুৎসু ক্যারিয়ার শুরু করেন। ২০১৫ সালে পেশাদার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। হাংজু এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় হিসেবে অংশ নেন। এছাড়া এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় করেন এই ক্রীড়াবিদ।

স্থানীয় পুলিশ আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি