• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : সাখাওয়াত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সাখাওয়াত হোসেন। ছবি: ভিওডি বাংলা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “ইলেকশন কমিশনার যখন সময় নির্ধারণ করবেন, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।”

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করা — সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।”

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা।

নৌপরিবহন উপদেষ্টা চরফ্যাশনের নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং যাত্রীসেবা আরও আধুনিক ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ