• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

এসএসবিসি প্রকল্পের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৭ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল আনোয়াের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা,নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম,শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম,ধনীর পাড় প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি,মায়ামনি মিষ্টি ও সানজিদা সিদ্দিকা । বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি