• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দুদকের মামলায় শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পি.এম.
শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টি। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী এ মামলাগুলো দায়ের করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

২০২৪ সালের ৬ জুন নাঈমুল ইসলাম খান শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। তবে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং তার মালিকানাধীন পত্রিকাগুলো বন্ধের ঘোষণা দেন।

এর আগে, গত জানুয়ারিতে দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে এবং সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায়। কিন্তু নির্ধারিত সময়েও তারা বিবরণী জমা না দেওয়ায় কমিশন মামলা করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী,
নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের নামে ১৬৩টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব হিসাবে ৩৮৬ কোটি টাকার বেশি জমা হলেও এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে অবশিষ্ট আছে ৬ কোটি ২৭ লাখ টাকা।

শুধু নাঈমুল ইসলাম খানের নামে থাকা ৯১টি ব্যাংক হিসাবে ১৯৯০ থেকে ২০২৪ সালের মধ্যে ২৩৮ কোটি ৯৮ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়া, নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা।
তারা ও তাদের পরিবারের সদস্যরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করতেন, যার সীমা ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২৫ আগস্ট নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা হয়, তবে এর আগেই তারা প্রায় সব অর্থ তুলে নেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের