• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মাহেরীন চৌধুরীর নামে নীলফামারীতে সড়কের নামকরণ

নীলফামারী প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০২:০৪ পি.এম.
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্মৃতিতে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ার সড়কটি তার নামে নামকরণ করা হয়েছে-ছবি সংগৃহীত

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে তার গ্রামের বাড়ির সড়কের নামকরণ করা হয়েছে। মাহেরীন চৌধুরীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ায় তার গ্রামের বাড়ির সড়কে নামফলক বসানো হয়েছে।

স্থানীয় ও পৌরসভা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মাহেরীন চৌধুরীকে স্মরণীয় করতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তার নামে সড়ক নামকরণের দাবি জানিয়ে আসছিল। পৌরসভা কর্তৃপক্ষ নিহত শিক্ষিকার বাড়ির সামনে থেকে আহাদ আলী চৌধুরীর বাড়ি পর্যন্ত ১.৮ কিলোমিটার সড়কের নামকরণ করেছে ‘মাহেরীন চৌধুরী সড়ক’ নামে।

স্থানীয়রা জানান, মাহেরীন চৌধুরী এলাকার গর্ব। তিনি নিজ অর্থে অনেক শিশুকে পড়ালেখা করিয়েছেন এবং সবসময় এলাকার মানুষের খোঁজখবর নিতেন। বগুলাগাড়ী এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, “নিহত শিক্ষিকা আমাদের এলাকার গর্ব। তিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে স্মরণীয় করতে সড়কের নামকরণ করা হয়েছে, এতে আমি খুশি।”

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জায়িদ ইমরুল মুজাক্কিন জানান, সড়কের দুই প্রান্তে নামফলক বসানো সম্পূর্ণ হয়েছে। এছাড়া তার কবরস্থানের দিকে যাওয়া সড়কেও একটি ফলক বসানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহেরীন চৌধুরী গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময়ে তিনি প্রায় ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী