• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভিনিসিয়ুসের মনে রিয়াল ছাড়ার ভাবনা! ক্লাসিকোর রেশে নতুন ঝড়

স্পোর্টস ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:১১ পি.এম.
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সংগৃহীত ছবি

ক্লাসিকোর উত্তাপ যেন এখনো শেষ হয়নি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার আলোচনায় এসেছেন দল ছাড়ার সম্ভাবনা নিয়ে। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি এখন ‘গুরুত্ব সহকারে’ ভাবছেন এই তারকা ফুটবলার।

গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে ২–১ ব্যবধানে জয়ের ম্যাচে ৭২ মিনিটে কোচ জাবি আলোনসো ভিনিসিয়ুসকে বদলি করে নেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন!” এরপর শোনা যায়, “আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।”

রাগে টানেল দিয়ে সোজা ভেতরে চলে যান ভিনিসিয়ুস, যদিও কিছুক্ষণ পর আবার মাঠে ফিরে আসেন। ম্যাচ শেষে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়, যা মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোচ আলোনসোর প্রতি ‘বিশ্বাসের অভাব’ থেকেই ভিনিসিয়ুসের মধ্যে দল ছাড়ার ভাবনা কাজ করছে। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৩৬ ম্যাচে ১১১ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। জিতেছেন ১৪টি শিরোপা, যার মধ্যে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি রয়েছে।

তবে বদলি হওয়ায় তার ক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। তারা আলোনসোর সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছে। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে পাঁচটি বড় শিরোপা জেতা এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন।

তবে ভিনিসিয়ুস এখনো পুরোপুরি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেননি। প্রতিবেদনে বলা হয়েছে, আলোনসো যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থা দেন, তবে তিনি থাকতে রাজি। চলতি মৌসুমে রিয়ালের হয়ে শুরুর একাদশে সুযোগ পেলেও পুরো ম্যাচ খেলেছেন মাত্র তিনটিতে।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে ভিনিসিয়ুস বলেন, ‘মাদ্রিদ সমর্থকদের জানাতে চাই, ক্লাসিকো এমনই—মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটে। আমরা সব সময় ভারসাম্য রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। কারও প্রতি কোনো অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না।’

অন্যদিকে কোচ আলোনসো সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিনিসিয়ুসের পারফরম্যান্সে আমি খুশি। ও যখন ভালো খেলছিল, তখনই হয়তো ওকে নামিয়ে নিয়েছি, কিন্তু দলকে সতেজ রাখতে এটা প্রয়োজন ছিল। সে থাকতে চেয়েছিল, তবে এটা সবার ক্ষেত্রেই হয়।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার