• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কেনিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১২ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২০ পি.এম.
পূর্ব আফ্রিকার কেনিয়ায় ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত-ছবি সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ)-এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপকূলীয় শহর দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে সেটি বিধ্বস্ত হয়।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এর আগে, চলতি বছরের আগস্ট মাসে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত ছয়জন নিহত ও দু’জন আহত হন।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম