• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

গৌরীপুরে বয়স্কভাতা তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের (Phase-1) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গৌরীপুর পৌরসভা সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারী উপজেলাগুলো হলো— বরিশালের মেহেন্দিগঞ্জ, সাতক্ষীরার শ্যামনগর, সুনামগঞ্জের তাহিরপুর, ময়মনসিংহের গৌরীপুর, রংপুরের তারাগঞ্জ এবং নওগাঁয়ের নিয়ামতপুর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা গৌরীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।

গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, “আগামীকাল থেকে পর্যায়ক্রমে গৌরীপুর পৌরসভা ও উপজেলার ইউনিয়নসমূহে হালনাগাদ কার্যক্রম শুরু হবে।”

ভার্চুয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, এবং সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি