• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শ্রমজীবীদের অধিকার আদায়ে লড়াই অব্যাহত: নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শ্রমিক, কৃষক ও জেলেদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বারবার হামলা ও মামলার শিকার হয়েছে গণঅধিকার পরিষদ এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর বাজারে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আমরা বারবার রাজপথে দাঁড়িয়েছি শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ক্রেতা যেন ন্যায্য দামে পণ্য পায়, বিক্রেতা যেন তার প্রাপ্য মূল্য পায়— সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন।

তিনি বলেন, দেশের দালাল ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে।

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রামপ্রসাদের চর, নলচর, চালিভাঙ্গা চর ও কাঠিয়ালা— মেঘনার প্রতিটি প্রান্তে অবৈধ বালু তোলা হচ্ছে। এই বালুখেকোরা নদী ধ্বংস করছে, কৃষক ও জেলেদের জীবন বিপন্ন করছে।

নাজমুল হাসান অভিযোগ করেন, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জও এই বালু সিন্ডিকেটের অন্যতম হোতা, যিনি স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে আমরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করব।”

তিনি আরও বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জনগণের ক্ষতির বিনিময়ে কোনো প্রশাসনিক অনিয়ম সহ্য করব না।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, আপনার ভোটের আমানত বিক্রি করবেন না। ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে ভোট দিলে আগামী পাঁচ বছর আপনাকেই তার ফল ভোগ করতে হবে।

পল্লী বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খুঁটি বসাতে টাকা চাওয়া হচ্ছে, ট্রান্সফরমার মেরামতে ঘুষ নেওয়া হচ্ছে। সরকার আপনাদের বেতন দেয়, জনগণের সাথে খেয়ানত করার অধিকার কারও নেই।

নাজমুল হাসান আরও বলেন, আমি আপানদের সন্তান, আপনাদের অধিকার আদায়ের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। সমাবেশে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের