• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই ব্যবস্থায় ভোট আয়োজন সম্ভব কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটিই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের