• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১৬ আসনের (পল্লবী ও রূপনগর) ধানের শীষের অভিভাবক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা হবে। এটা আমার ওয়াদা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজে সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ সৃষ্টি করা হবে। আপনাদের আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে থাকতে হবে না। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সমাজের নানা স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এখনো বঞ্চনা, হয়রানি ও অবহেলার শিকার হন। আমরা চাই, আপনাদের নতুনভাবে সমাজের মূলধারায় আনতে—যাতে আপনারাও সক্রিয়ভাবে সমাজের উন্নয়নে অংশ নিতে পারেন। 

শিক্ষিত ও বেকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, আল্লাহর সৃষ্টিকে আমরা আলাদা করে দেখি না। আমরা সবাই এক সমাজের মানুষ- সমঅধিকারে, সমমর্যাদায় একসঙ্গে কাজ করলেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, হিজড়া প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে তিনি পল্লবীর মুসলিম ক্যাম্পে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও বাউনিয়াবাধে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের