• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পি.এম.
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নাসিরুদ্দিন পাটোয়ারী। সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নাসিরুদ্দিন পাটোয়ারী। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা জেনেছি জুলাই সনদ এখন আইন কমিশনে আছে। আমরা চাই, ড. আসিফ নজরুল জনগণের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নে ভূমিকা নিন এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে ঘোষণা দিন।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গেছে—দেখা যাক তিনি কেমন খেলেন।’

এনসিপি নেতা জানান, ‘জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই আন্দোলনের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে এর হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, আর তার সুফল জনগণ পাচ্ছে।’

তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধান এখন অচল; এই সংবিধানই আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।’

বিএনপি–জামায়াতের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এক দল ভারতের, আরেক দল পাকিস্তানের দিকে ঝুঁকে আছে। আমরা ‘লাউ-কদু’ ধরনের নির্বাচন চাই না।’

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দলীয় দাসত্বে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না, জনগণ তাদের বিচার করবে।’

এনসিপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা পেছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্ট বা অ্যাম্বাসিতে যাব না। জনগণের ভোটেই এনসিপি ক্ষমতায় যাবে।’

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাঁটুপানিতে নেমে বন্যার্তদের খোঁজ নিলেন জামায়াত আমির
বন্যার্তদের খোঁজ নিতে হাঁটুপানিতে জামায়াত আমির
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন
পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
আ'লীগের দাফন দিল্লিতেই হয়েছে: সারজিস আলম