• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধুপুরে গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

তিনি বলেন, “গ্রাম পুলিশেরাই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অন্যতম সহায়ক শক্তি। তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।”

এসময় ইউএনও মোঃ জুবায়ের হোসেন সেপ্টেম্বর মাসে গ্রাম পুলিশের আন্তরিকতা, নিয়মিততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুড়ালিয়া ইউনিয়নের প্রসাশক, সচিবসহ ইউনিয়নের সব গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মধুপুর উপজেলা প্রশাসন প্রতিমাসে বিভিন্ন ইউনিয়নের কর্মক্ষম ও নিষ্ঠাবান কর্মীদের উৎসাহিত করতে এ ধরনের শুভেচ্ছা উপহার প্রদান করে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী