• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৬ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী: ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদ শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়, এটি অবশ্যই আইনি ভিত্তিতে কার্যকর হতে হবে। 

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখার পরই তারা স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন  ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব-১ বাস্তবায়নের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি ও দলিল নয়। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে, এ ছিল আমাদের বক্তব্য। এনসিপির আপসহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপির অনড় অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও বাংলাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে। আমরা মনে করি, কালবিলম্ব না করে অতিসত্বর এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে। 

এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ৪৮টি সংস্কার প্রস্তাব সংবিধান সম্পর্কিত। এই সংস্কার সময়ের বাস্তবায়নের রূপরেখা নিয়েই এতদিন আলাপ আলোচনা চলছিল। সংবিধান সম্পর্কিত এসব সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে, প্রথম খসড়া তথা প্রস্তাব এক বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে। কারণ, এখানে আট এর উপধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পাদন না করতে পারলে সংবিধান সংস্থার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে।

সংবিধান সংস্থার আইন রূপে কার্যকর হবে। সনদের উপর গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করার লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ। প্রস্তাব দুই নয়, সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব এক-কে বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রস্তাব এক-এর বেশ কিছু কিছু জায়গায় ভাষাগত অস্পষ্টতা বিদ্যমান, যা নিরসন করতে হবে। কমিশন সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম ঘোষণাটি, অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে।

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্য কমিশন। এতে চব্বিশের গণ-অভ্যুত্থানের ক্ষমতাবলে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ এর দু'টি খসড়া রয়েছে, যা জারির সুপারিশ করা হয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের