• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে—এর মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক। 

জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মোহাম্মদ ইউসুফ আরও জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, তাদের সবাইকে তদন্তের জন্য তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে তদন্তাধীন।

অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধে জেআইএম-এর চলমান তৎপরতার অংশ বলে জানান বিভাগের পরিচালক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৫০ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ অবৈধ অভিবাসী আটক
গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে
জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ দেশে আসতে পারে বুধবার
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ দেশে আসতে পারে বুধবার