• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

উপদেষ্টাদের

ভোটে অংশগ্রহণ নিষিদ্ধসহ ৯ দফা প্রস্তাব গণঅধিকার পরিষদের

   ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন দলটির সহ-সভাপতি ফারুক হাসান। সংগৃহীত ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন নির্বাচনে অংশ নিতে না পারে—এমন বিধানসহ নয় দফা প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির সহ-সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নয়টি প্রস্তাব তুলে ধরা হয়।

ফারুক হাসান বলেন, ‘আমরা চাই, আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন প্রার্থী হতে না পারেন। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজনৈতিক সম্পৃক্তদের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছি।’

গণঅধিকার পরিষদের ৯ দফা প্রস্তাব:

১. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।
২. রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা ব্যক্তিসংশ্লিষ্ট কাউকে নির্বাচনী দায়িত্বে না রাখা।
৩. প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও বাইরে জায়ান্ট স্ক্রিনে ভোট কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থা।
৪. ব্যালট বাক্স পরিবহনে প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখার বিধান।
৫. সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও অনিয়মের অভিযোগ পেলে ভোট স্থগিতের ক্ষমতা।
৬. নির্বাচনী বাধা, ভয়ভীতি বা হামলার ঘটনায় প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ।
৭. ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পুনরায় দায়িত্ব না দেওয়া।
৮. অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
৯. তফসিল ঘোষণার পর প্রশাসন পুনর্গঠন।

উল্লেখ্য, এর আগে বিএনপি ৩৬ দফা এবং জামায়াতে ইসলামী ১৮ দফা প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের