• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
রাজধানীতে নিয়মমাফিক চলছে মেট্রোরেল। ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল নিয়মমাফিক যাত্রী পরিবহন শুরু করে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাতে ফার্মগেট এলাকায় কিছুটা কম্পন দেখা দেওয়ায় সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে বিকেলে ধাপে ধাপে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হয়।

বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট এলাকায় গত তিন দিন ধরে ট্রেনের গতি কিছুটা কমিয়ে চালানো হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী