• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

উত্তরায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি:

‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এ.এম.
সাদিকুর রহমান-আব্দুর রহিম-ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে হুমকি দিয়েছেন দুই যুবক। তারা সার্জেন্টকে উদ্দেশ করে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন-রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান জানান, সকালে সার্জেন্ট আলী যানজট নিরসনের দায়িত্বে ছিলেন। হেলমেট না পরায় মোটরসাইকেলটিকে সিগন্যাল ও মামলা দাখিল করলে চালক ও আরোহী গালাগাল ও হুমকি দেন।

বিষয়টি জানানো হলে উত্তরা পশ্চিম থানা-পুলিশের টহল টিম তাদের আটক করে। পরে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী